আবনা ডেস্ক: আমেরিকায় আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা ঘটেছে। এবার ঘটনাস্থল ওহিও অঙ্গরাজ্যের কলম্বাস। সেখানে বৃহস্পতিবার পুলিশের গুলিতে নিহত হয়েছে টায়ার কিং নামে ১৩ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ কিশোর।
পুলিশের দাবি, ওই কিশোরের হাতে একটি ছররা গুলির বন্দুক ছিল। তবে নিহত কিশোর টায়ার কিংয়ের পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
ওহিও পুলিশের এক কর্মকর্তার দাবি, বুধবার টায়ার কিং 'ডাকাতি' করতে চেয়েছিল। তার হাতে একটি ছররা গুলির বন্দুক ছিল। তার পিছু নিয়ে গুলি চালালে ওই কিশোর নিহত হয়।
বৃহস্পতিবার ওহিওর পুলিশপ্রধান সংবাদ সম্মেলনে বলেন, 'ডাকাতি হচ্ছে বলে জরুরি নাম্বারে আমরা একটি ফোন পাই। পুলিশ সেখানে পেঁৗছলে তারা সন্দেহভাজনদের আটক করার চেষ্টা করেন এবং তাদের সঙ্গে মোকাবেলায় ওই কিশোর নিহত হয়।'
উল্লেখ্য, সম্প্রতি পুলিশের গুলিতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হওয়ার পর আমেরিকায় ব্যাপক বিতর্ক শুরু হয়। ওই কিশোর নিহত হওয়ার পর তা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।
আমেরিকার পুলিশ বিভাগের মধ্যে বর্ণবাদের ইস্যুটি জাতীয় বিতর্কে পরিণত হয়েছে। গত দুই বছরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময়েই বিক্ষোভ করতে রাস্তায় নেমেছে আমেরিকানরা। দেশটির পুলিশের বর্ণবাদ প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু হয় 'বস্ন্যাক লাইভস ম্যাটার' আন্দোলন।# আল-জাজিরা, এপি
১৭ সেপ্টেম্বর ২০১৬ - ১৭:২৪
News ID: 779723
আমেরিকায় আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনা ঘটেছে।